📢 মিউনিখ বাংলা স্কুলের নতুন সেশনে আমাদের নতুন কোর্স কারিকুলাম! 🎉
আসসালামুয়ালাইকুম, সকল শুভাকাঙ্ক্ষীদের আনন্দের সাথে জানাচ্ছি যে,
মিউনিখ বাংলা স্কুলের নতুন সেশনের জন্য আমরা পাঠ্যক্রমে কিছু পরিবর্তন এনেছি।
এখন থেকে ২ বছরের কোর্সকে ৩ বছরে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজভাবে এবং ধীরে ধীরে বিষয়বস্তু আয়ত্ত করতে পারে। নতুন কারিকুলাম ছোট ছোট ভাগে বিভক্ত, যা শিক্ষার্থীদের জন্য আরও সহজবোধ্য হবে।
আমাদের এই নতুন ব্যবস্থাপনার লক্ষ্য- আমাদের এই নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দময় করা। নতুন পাঠ্যক্রমে বিষয়বস্তু ছোট ছোট ভাগে ভাগ করার কারণে বাচ্চারা প্রতিটি অংশ ধীরে ধীরে, মজার ছলে শিখতে পারবে। এর ফলে শিক্ষার্থীরা চাপমুক্তভাবে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। আশা করি আমাদের এই নতুন পরিবর্তন কার্যকরী হবে।
